দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার ভাঙ্গুড়ায় ভোজ্য তেল, কস্টিক সোডা, চিনি ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে ভেজাল দুধ তৈরির অভিযোগে আশরাফুল আলী (৪২) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের সিংগাড়ি গ্রামে উপজেলা প্রশাসনের পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত আশরাফুল আলী ওই গ্রামের নুর ইসলামের ছেলে।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশরাফুল আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার ভেজাল দুধ উদ্ধার করা হয়। এ সময় নকল দুধ তৈরিতে ব্যবহৃত ভোজ্য তেল, কস্টিক সোডা, চিনি ও বিভিন্ন রাসায়নিক উপকরণও জব্দ করা হয়।
প্রশাসনের ভাষ্য, উদ্ধার হওয়া উপকরণ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব রাসায়নিক ব্যবহার করে বাজারজাতের উদ্দেশ্যে ভেজাল দুধ প্রস্তুত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান। অভিযোগ প্রমাণিত হওয়ায় আশরাফুল আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
যে আই